ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দ্বিতীয় দিন শেষে ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২২ বিকাল ৫:২১

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে সবকটি উইকেট হারিয়ে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩১৪ রান। শেষ বিকেলে ভারতের থেকে ৮৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৭ রান করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২২৭ রান।

টাইগারদের হয়ে নাজমুল হোসেন শান্ত ৫ এবং জাকির হাসান ২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে দিনের শুরুর সেশনে ৩ উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় সেশনে এসে ঘুরে দাঁড়ায় লোকেশ রাহুলের দল। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে তারা যোগ করে ১৩২ রান। চা পানের বিরতিতে যাওয়ার আগে ভারতের স্কোর দাঁড়ায় করে ৪ উইকেটে ২২৬ রান।

ঋষভ পান্ত এবং শ্রেয়াস আইয়ার মিলে গড়ে তুলেন ১৫৯ রানের জুটি। মেহেদী মিরাজের বলে আউট হওয়ার আগে পান্ত করেন ৯৩ রান। আর সাকিবের বলে আউট হওয়ার আগে আইয়ার করেন ৮৭ রান। এদিনও বড় ইনিংস খেলতে ব্যর্থ বিরাট কোহলি। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৪ রানে ফিরে যান তারকা এ ব্যাটার।

অবশ্য দ্বিতীয় দিনের প্রথম সেশনটা রাঙিয়েই লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সেশনে ভারতীয় শিবিরের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ দল। চেতেশ্বর পূজারা, শুভমান গিল এবং লোকেশ রাহুলের উইকেট একাই নিয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ছিল ৮৬ রান ৩ উইকেট হারিয়ে। বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ২২৭ রান।

এমএসএম / এমএসএম

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!