ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আবারও আইপিএলে দল পেলেন না সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২২ বিকাল ৫:২২

গতবারের নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রীত ছিলেন সাকিব আল হাসান। এবারেও প্রথম ডাকে ঘটল তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার ভারতের কোচিতে বসেছে আইপিএলের মিনি নিলাম। গতবারের আইপিএলে দুই কোটি রুপি ধরা হলেও এবারের আসরে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। তবুও ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডারের ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউই। 

দুই দল বাড়িয়ে ১০ দলের আসন্ন আসরে দল পেয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। ভিত্তিমূল্যের ২ কোটি রুপিতে তাকে টেনেছে গুজরাট টাইটানস। ১.৫ কোটি ভিত্তিমূল্যের হ্যারি ব্রককে ১৩.২৫ কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কোনো দল আগ্রহ দেখায়নি সাউথ আফ্রিকান হার্ড হিটার রাইলি রুশো ও ইংলিশদের সাবেক অধিনায়ক জো রুটেও।

এবারের আসরে প্রাথমিক তালিকায় ৯৯১ জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত নিলামে তোলা হয়েছে ৪০৫ জনকে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। সাকিব ছাড়াও নিলামের চূড়ান্ত তালিকায় আছেন আরও তিনজন বাংলাদেশি— লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

তবে নিলামের আগেই বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ দলের সিরিজ থাকায় দল পেলেও পুরো আইপিএলে খেলা হবে না সাকিব আল হাসান, লিটন দাসদের। ক্রিকবাজ জানিয়েছে বিসিসিআই আইপিএলের দলগুলোকে মেইলের মাধ্যমে জানিয়েছে আইপিএল চলাকালীন টাইগার ক্রিকেটাররা আয়ারল্যান্ড সিরিজে ব্যস্ত থাকবেন। আইপিএলে দল পেলে তারা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খেলতে পারবেন।

এবারের আইপিএলের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু চূড়ান্ত তালিক্যা থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। আর মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তার দল রাজস্থান রয়্যালস। 

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের