ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দৌড়ে মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম ভক্তের, পুলিশে সোপর্দ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২২ বিকাল ৫:২৪

আবার শেরে বাংলার নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভেতর ঢুকে পড়লো দর্শক। শুক্রবার দুপুর ৩টা বাজার কয়েক মিনিট পর ঘটেছে এ ঘটনা। হোম অব ক্রিকেটের পূর্ব দিকের গ্যালারি থেকে হঠাৎ এক দর্শক ঢুকে পড়েন মাঠে। মাঠে ঢুকে তিনি সোজা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কাছে ছুটে যান এবং পা ছোঁয়ার চেষ্টা করেন।

সালাম করেও ফেলেন। সঙ্গে সঙ্গে দু'দিক থেকে নিরাপত্তা রক্ষী ও পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে আসেন তাকে ধরতে। পাগল-ভক্ততে জাপটে ধরে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।কে এই অতি উৎসাহী দর্শক? তিনি কি শুধু সাকিবকে সালাম করতেই মাঠে ঢুকেছিলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল?

বিসিবি নিরাপত্তা কমিটি সূত্রে জানা গেছে, ওই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্তের নাম আরাফাত। বাড়ি মাদারীপুর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের