ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

লিটনের পর সাকিবও কলকাতায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২২ রাত ১০:৩০

তাসকিন আহমেদ এবং আফিফ হোসেন দল না পেলেও আইপিএল ২০২৩ আসরের জন্য দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাস ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনের শুরুতে প্রথম ডাকে লিটন দল না পেলেও দ্বিতীয় ডাকে তাকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টেনেছ কলকাতা নাইট রাইডার্স। এরপর সেই কলকাতাই দলে ভিড়িয়েছে সাকিবকে।

ভিত্তিমূল্য দেড় কোটি রূপিতেই সাকিবকে যুক্ত করেছে শাহরুখ খানের কোলকাতা। এর আগে নিলামের প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন সাকিব আল হাসান। এদিকে নিলামের দ্বিতীয় ডাকে দল পেয়েছেন রাইলি রুশো। -২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও আফ্রিকান এই ব্যাটারকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

কলকাতা নাইট রাইডার্স

শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং।

নিলাম থেকে- নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, লিটন দাস, সাকিব আল হাসান।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে