ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্মৃতি গায়ে মাখলেন ডি মারিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ১২:৩১

তিন যুগের অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার। মেসি-ডি মারিয়াদের হাত ধরে এসেছে বহুল প্রতিক্ষীত বিশ্বকাপের তৃতীয় শিরোপা। বিশ্বকাপ জয়ের আনন্দে এখনো মোহিত আর্জেন্টাইনরা।

ফাইনালে দারুণ অবদান রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি বক্সের মধ্যে তাকে ফাউল করার কারণে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে মেসির গোলে শুরুতেই লিড নেয় তারা। এরপর ডি মারিয়া দারুণ দক্ষতায় দ্বিতীয় গোলটি করেন। যদিও পরে তাকে উঠিয়ে নেওয়া হয় মাঠ থাকে।

বিশ্বকাপ জয়ের স্মৃতি বহন করতে ডি মারিয়া এবার ভিন্ন কিছু করলেন। তার ডান পায়ের হাঁটুতে বিশ্বকাপ ট্রফির বড় একটি ট্যাটু করিয়েছেন। এর আগে কখনো এতো বড় ট্যাটু করাননি তিনি।

আজ শনিবার সকালে সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে ডি মারিয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ডান পায়ে বিশ্বকাপের ট্রফির ট্যাটু করিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) এর এই মিডফিল্ডার। তার অনিন্দ্য সুন্দর ট্যাটুটির আর্টিস্ট ইজাকুইয়েল ভিয়াপিয়ানো। ফ্রেমে ডি মারিয়ার সঙ্গে তিনিও ছিলেন।

এর আগে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার পর বাম উরুতে ট্যাটু করিয়েছিলেন ডি মারিয়া। যে শিরোপা জিতে তারা ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল বড় কোনো শিরোপা জয়ের ক্ষেত্রে। আর ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে তারা অমর হয়ে গেলেন ইতিহাসের পাতায়। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের