জাকিরের হাফসেঞ্চুরিতে লিডে বাংলাদেশ
ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে এখনও টিকে আছেন ওপেনার জাকির হাসান। লাঞ্চের পর এই ওপেনারের হাফসেঞ্চুরিতে লিডে গেল স্বাগতিকরা।
১৩১ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারিতে ৫১ রানে ব্যাট করছেন ওপেনার জাকির। অপরপ্রান্তে লিটন দাস ১৫ রানে ব্যাট করছেন। লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১০২ রান। ১৫ রানের লিড পেয়েছে সাকিব বাহিনী।
দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, অধিনায়ক সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৯ রান করে আউট হন।
আরেক ওপেনার জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য হাতে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন। ভারতের অশ্বিন-উনাদকত-সিরাজ ও প্যাটেল ১টি করে উইকেট নিয়েছেন।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!