মেসিকে বার্সায় ফেরাতে চান লাপোর্তা
লিওনেল মেসিকে আবারও বার্সেলোনায় ফেরাতে চান কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।লাপোর্তা বলেন, ‘ক্লাবকে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়ে ভবিষ্যতে কোনো নতুন খেলোয়াড় কেনার ইচ্ছা নেই তাদের।’ তার মতে ‘এটা ঠিক যে, আমি চাই মেসি একদিন ফিরে আসুক। এটা আমার ভালোও লাগবে, তবে আমি মানুষের প্রত্যাশা বাড়াতে পারি না।’
তিনি আরও পরিষ্কার করেছেন, ‘সে পিএসজির খেলোয়াড় এবং তাদের সঙ্গে একটি চুক্তি রয়েছে। সে কেবলই বিশ্বকাপ জিতেছে। আমরা তার জন্য খুবই খুশি। আমরা চাই না তাকে ঘিরে কোনো প্রত্যাশা তৈরি হোক, যা পূরণ করা খুবই কঠিন।’
বার্সেলোনার হয়ে রেকর্ড ম্যাচ ও গোল করা মেসিও বলেছিলেন একদিন কাতালান ক্লাবে ফিরতে চাওয়ার কথা। তবে এখনই তেমন কিছু হচ্ছে না বলে ইঙ্গিত দিলেন লাপোর্তা।
তিনি বলেন, ‘আমাদের কাছে, সে সব সময়ের সেরা। আমরা তাকে এখানে পেয়েছি এবং সে এখানে একজন খেলোয়াড় হয়ে উঠেছে। আমি নিশ্চিত, মন থেকে সে বার্সেলোনার ভক্ত এবং বার্সেলোনার সঙ্গে সব সময় তার সম্পর্ক থাকবে। আমরা তার ফিরে আসা খুবই পছন্দ করব, তবে দেখা যাক।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!