সদরপুরে নারী শিক্ষায় রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা
ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষায় অবদান রাখায় রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সকালে উপজেলার শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়। সদরপুর প্রেস ক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, সদরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ এম এ গাফার মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সাদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সভাপতি, বিশেষ অতিথি ও অতিথি বৃন্দুদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জনিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
রহিমা খাতুন সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সদরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করে অত্র অঞ্চলে নারী শিক্ষা উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ সরকার সম্প্রতি রোকেয়া পদক ২০২২ প্রদান করে। তিনি সদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সদরপুর শিল্পকলা একাডেমির সহ-সভাপতি, সদরপুর স্কাউডের কমিশনার ও সদরপুর উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান