ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঢাকা টেস্ট জমিয়ে তুলল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২২ বিকাল ৫:২৮

স্বল্প পুঁজি নিয়েই এখন ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ভারতীয় দল। শেষ বিকেলে টাইগার স্পিনারদের তোপের মুখে পড়ে সফরকারী দলের ব্যাটাররা। দিনের শেষ উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি। 

শনিবার টেস্টের তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।

ঢাকা টেস্ট জিততে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ দল। এরপর স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারতীয় দল। অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে শুরু। এরপর চেতেশ্বর পূজারা, শুভমান গিলকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ দল। শেষ বিকেলের বড় চমক হিসেবে বিরাট কোহলিকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।

টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকাট। এর আগে দিনের শেষ উইকেট হিসেবে লেগ শটে মুমিনুল হকের দারুণ ক্যাচে পরিণত হয়ে ব্যক্তিগত ১ রানে ফিরে যান কোহলি। 

তৃতীয় উইকেট হিসেবে মেহেদী হাসান মিরাজের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বল মিস করেন শুভমান গিল। সে সুযোগ মিস করেননি সোহান। দারুণ স্ট্যাম্পিংয়ে ৭ রানে ফিরিয়ে দেন গিলকে। ইনিংসের শুরুতে দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল।

তৃতীয় দিনে বাংলাদেশ দল সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিল ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: ৩১৪/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)।
ভারত ২য় ইনিংস: ৪৫/৪।

এমএসএম / এমএসএম

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!