মান্দায় বাড়িঘর ভাংচুরের অভিযোগে
নওগাঁর মান্দায় এক অসহায় চা- বিক্রেতার বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভারশোঁ ইউপির মহানগর গ্রামে এই ভাংচুরের ঘটনা ঘটে। ভূক্তভোগী কামাল হোসেন উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের কোবাদ আলীর ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার মহানগর গ্রামের মৃত অক্ষয় কবিরাজের ছেলে অজিত কবিরাজ,অজিতের ছেলে পিনাকী কবিরাজ এবং সুজার উদ্দিনের ছেলে রাব্বানী।ভূক্তভোগী কামাল হোসেন জানান, গত ২১ সালের শেষের দিকে মহানগর গ্রামের নিশিত কুমার গংদের নিকট থেকে মহানগর মৌজার ৬০০ নং আরএস খতিয়ানের হাল ১৩৩৭ দাগে ৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম। উক্ত ক্রয়কৃত জমিতে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ঘর নির্মাণ করলে অভিযুক্তরা ভেঙে দেয়। এতে আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযুক্ত পিনাকীর সাথে কথা হলে তিনি জানান, জমি নিয়ে আদালতে বাঁটোয়ারা মামলা আছে। রায় যদি অভিযোগকারির পক্ষে যায় তাহলে জমি ছেড়ে দিবো। বিবাদমান জমি দীর্ঘ দিন থেকে আমাদের দখলে।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে-এ আলম সিদ্দিকী জনান,এরকম কোন ঘটনা শুনিনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied