সাটুরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে মোঃ কবির হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার সন্ধ্যায় উপজেলার কাউন্নারা এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে সাটুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিন।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস। গ্রেফতারকৃত মাদক কারবারি সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন,জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার দিক নির্দেশনা ও অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসানের নেতৃত্বে থানার এস আই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উত্তর কাউন্নারা এলাকার কালু শাহ মাজারের সামনে থেকে কবির হোসেনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে আঠারো হাজার টাকা মুল্যের ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied