সাকিবের হাত ধরে এলো প্রথম উইকেট, আউট পন্থও
ভারতের দরকার ছিল ১০০ রান। বাংলাদেশের ছয় উইকেট। শুরুতেই স্বাগতিকদের সাকিব আল হাসান এনে দিলেন একটি। এর আগে আম্পয়ারস কলে বাঁচলেও এবার জয়দেব উনাদকাটকে ফিরিয়েছেন সাকিব।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৬ উইকেট হারিয়ে করেছে ৭১ রান। জয়ের জন্য এখনও তাদের দরকার ৭৩। এর আগে দুই ইনিংসে ২২৭ ও ২৩১ রান করে বাংলাদেশ। ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৪ রানে।
দিনের প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাটের জন্য এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ারস কলে বেচে যান ব্যাটার। পরের বলেই তিনি হাঁকান ছক্কা।
পরের ওভারের চতুর্থ বলেই অবশ্য তাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব। এলবিডব্লিউ আউট হওয়ার পর বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন তিনি। এরপর পন্থকেও সাজঘরে ফেরানো গেছে। তার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর ব্যাটার ১৩ বলে ৯ রান করে হয়েছেন এলবিডব্লিউ।
প্রীতি / প্রীতি
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া
স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে
দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র
ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর
বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে
আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি