মধুপুরে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপিত
টাঙ্গাইলের মধুপুরে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) গড়াঞ্চলের লালমাটি অধ্যুষিত মধুপুরে প্রতিষ্ঠিত গির্জায় গির্জায় প্রার্থনা ও সামাজিক ভাবে বাড়ি বাড়ি স্থানীয়রা কীর্তন পরিবেশন করে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে কীর্তনে মেতে উঠে শিশু-কিশোর ও বৃদ্ধ-বণিতারা। কীর্তন শেষে পিঠা-পুলি খাওয়ায় তারা মেতে উঠে।
বড়দিনকে কেন্দ্র করে তাদের বাড়ি ঘরে সাজ সাজ রব বিরাজ করে। কেউ কেউ ঘর-বাড়ি ও কবরস্থানকে বর্ণিল কাগজে সাজান। পাড়ায় পাড়ায় খেলাধূলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে-সাধি এবং শ্রাদ্ধও শুরু হয়ে গেছে বড়দিনকে কেন্দ্র করে। অনেকদিন পর আত্মীয়-স্বজনদের কাছে পেয়ে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তাঁরা।
মধুপুরের পিরোজপুর, চাপাইদ, মমিনপুর, ধরাটি, নয়নপুর, সাইনামারী, জালিচিরা, চুনিয়া, পীরগাছা, জলছত্র, গায়রা, মাগন্তিনগর, জাঙ্গালিয়া, বেরিবাইদ, গেচুয়া, বেদুরিয়া, কাকরাগুনি, জয়নাগাছা, জালাবাদা, বাঘাডোবা, টেলকি, থানারবাইদ, ইদিলপুরসহ স্থানীয় গারো সম্প্রদায়ের বসবাসরতদের বিভিন্ন গ্রামে বড়দিনের উৎসব আনন্দের ফোয়ারা বইছে।
জাঙ্গালিয়া উত্তরপাড়া টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়। হাড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ খেলা, তৈলাক্ত কলা গাছে উঠা ইত্যাদি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied