ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যে কারণে মেসি-ডি মারিয়ারা প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনা প্রেসিডেন্টের আমন্ত্রণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ১১:১৯

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলে লিওনেল স্কালোনির দল। দেশের জন্য গর্ব অর্জন করায় ফুটবলারদের সংবর্ধনা দিতে চেয়েছিলেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তবে আলবিসেলেস্তেরা সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন মেসি-ডি মারিয়ারা। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘বুয়েন্স আয়ার্স টাইমস’ জানিয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট প্রাসাদে যাননি মেসি-ডি মারিয়ারা। ১৯৭৮ বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ১৯৮৬ সালে দ্বিতীয় শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। দু’বারই দেশের প্রেসিডেন্টের কাছ থেকে সংবর্ধনা পেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে প্রত্যাখ্যাত হয়েও অবশ্য ক্ষোভ নেই প্রেসিডেন্ট ফার্নান্দেজের।

একটি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাসা রোসাদায় (প্রেসিডেন্ট ভবন) আসতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াকে আমন্ত্রণ জানানো হয়। আসা, না আসা পুরোটাই তাদের ওপর ছিল। তারা আসেনি। এ নিয়ে কোনো সমস্যা নেই। এটা তাদের ব্যক্তিগত বিষয়। এতে আমি কিছু মনে করিনি।’ সূত্র: বুয়েন্স আয়ার্স টাইমস

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে