নগরকান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এ মেলায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় বিজ্ঞানের বিভিন্ন বিষয়ক উদ্ভাবন করে তা সকলের সামনে উপস্থাপন করে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, সরকারি এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গণ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান