ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রেলওয়ের জায়গা নিয়ে বিরোধের জেরে ঘর ভাংচুর ও পাথর নিক্ষেপ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৬:৪

রেলওয়ের জায়গার দাবী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে ঘর ভাংচুর ও রেলের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এঘটনায় দুই পক্ষের সাত জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে ঘটেছে।
আহতরা হলেন ওই ইউনিয়নের ইয়াছিন হোসেন বাবু (৬৪), আহসান হাবিব (৩২), শাহিনুর হোসেন (৪০), রিতুল চন্দ্র (৫০), সামছুল হোসেন (৩৯), সোহাগ হোসেন বাবু (৩২) এবং সোলায়মান আলী ফকির (৫০)। আহতরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াছিন হোসেন বাবু রেলওয়ের জায়গায় পেয়ারার বাগানে টিন শেডের একটি ঘর নির্মাণ করেন। এই ঘর তৈরি করাকে কেন্দ্র করে সোমবার দুপুর ১২ টায় আপর পক্ষ কামাল হোসেন, শাহিনুর সহ আরো কয়েকজন গিয়ে ওই জায়গার দখল নিতে গিয়ে ঘর ভাংচুর করে । এতে দুই  পক্ষ বিভক্ত হয়ে রেলওয়ের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রায় দশ জন আহত হয়। পরবর্তীতে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে সাতজন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতের প্রতিবন্ধী ছেলে হাবিব হোসেন বলেন,‘ তারা প্রত্যেকেই মাদকসেবী। তারা বিভিন্ন সময় আমাদের হুমকী দিত। এর আগে আমার ভাই ও মাকেও মেরেছিল, আজ আমার বাবাকে মেরেছে। আমাদের আরো একটি জায়গা  আগে দখল নিয়েছে। তারা আমাদের উচ্ছেদ করতে চায়। কিন্তু এই জায়গা আমার বাবার নামে নেওয়া আছে।’
তবে কামাল হোসেনসহ দাবী করেন রেলওয়ের জায়গাটি গাওছেল আজম গাওছে পাক নামের একটি সংগঠনের নামে বরাদ্দ রয়েছে।
ওই সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন মুঠোফোনে জানান,‘ তারা অবৈধভাবে আমাদের সংগঠেন জায়গা দখল করে আছে। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগও করেছি। আমরা তাদের ঘর ভাংচুর করিনি। তারা আমাদের ফাসানোর জন্য নিজেরোই ঘর ভেঙ্গে ফেলেছে। তাদের নিজের নামে যে জায়গাটির দাবী করছে তার কোন বৈধ কাগজ তারা দেখাতে পারবেনা।  ’
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে আমার থানা থেকে টনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং আক্কেলপুর থানায়ও বিষয়টি জানানো হয়েছে, সেখান থেকেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় এখনও পর্যন্ত কেউ রেলওয়ে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ