ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

১০০ লিটার চোলাই মদ ও বহনকারী সিএনজিসহ ৪ জন গ্রেফতার


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৬:২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউপিস্থ তৈলারদ্বীপ ব্রীজ এর উপর মাথায় আনোয়ারা বাঁশখালী সড়কের উপর থেকে ১০০ লিটার চোলাই মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন আনোয়ারা থানা পুলিশ।

গতকাল (২৫) ডিসেম্বর বিকেলে আনোয়ারা পিএসআই মো: মাহবুব আলমের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদের মূল্য অনুমানিক এক লক্ষ টাকা এবং একটি নাম্বার বিহীন সিএনজি আটক করা হয়।

আটককৃতরা হলেন- ২নং বারশত ইউনিয়নের দিঘীর পাড়া ০৭ নং ওয়ার্ডের মৃত আহমদ শরীফের ছেলে মো: মিজান(৩৬),একই ওয়ার্ডের অনীল কান্তি নাথের ছেলে মিশন কান্তি নাথ(৩৫), মৃত আহমদ ছফার ছেলে.জানে আলম(৪০),গুন্দ্বীপ গ্রামের ০৯ নং ওয়ার্ডের মোঃ আলমগীরের ছেলে মো; আজাদ হোসেন সুমন (৩২)।।

এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান, থানার ডিউটি করাকালীন সময়ে পুলিশের একটি টিম আনোয়ারা উপজেলার বারখাইন ইউপিস্থ তৈলারদ্বীপ ব্রীজ এর উপর আনোয়ারা বাঁশখালী সড়কের উপর থেকে ১০০ লিটার চোলাই মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তাদেরকে আনোয়ারা থানার মামলা নং-২২,তারিখ- ২৫/১২/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) টেবিল এর ১০(ক)/৩৮  রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সুজন / সুজন

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার