ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্সেনাল-লিভারপুলের জয়, টটেনহামের ড্র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১১:২৫

বিশ্বকাপ শেষে ফের শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। সোমবার রাতে জয় পেয়েছে লিভারপুল, আর্সেনাল। তবে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টটেনহাম হটস্পারকে।

বিশ্বকাপ পরবর্তী প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্য়াচেই দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। লন্ডনেরই আরেক ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিকেল আর্তেতার দল। ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়েস্টহামকে এগিয়ে দেন সাইদ বেনরামা।  

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান বুকায়ো সাকা। পাঁচ মিনিট পরই গানারদের এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল মাটিনেল্লি। ৬৯ মিনিটে গোল করে আর্সেনালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এডি এনকেতিয়া। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।  

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করল গানাররা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। দুইয়ে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের পয়েন্ট ৩৩, তারা অবশ্য আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। দিনের অপর ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টটেনহাম। এদিকে, অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের