মানিকগঞ্জে সাত লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেফতার ৬
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সাত লক্ষ ত্রিশ হাজার টাকার হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার রাতের বিভিন্ন সময় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতাররা হলো- সাটুরিয়া উপজেলার রাইল্যা (মধ্যপাড়া) এলাকার মৃত নছিমুদ্দিনের ছেলে মোঃ সৈয়দ আলী (৩৩) ও মানিকগঞ্জ সদর উপজেলার ঝুকুরিয়া (২নং ওয়ার্ড) এলাকার মৃত ছামির হাসানের ছেলে মোঃ সাব্বির হাসান (৩২), উচুটিয়া এলাকার আঃ বাতেনের ছেলে মোঃ খোকন মিয়া (২৮),ঘিওর উপজেলার চর বাইলজুরী এলাকার মোঃ লালন খানের ছেলে মোঃ মনির খান (৩১) এবং মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪০) একই এলাকার মৃত সব্দর আলীর ছেলে মোঃ আতাউর রহমান (৫০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় মাদক নির্মূল অভিযানে ডিবির একাধিক দল জেলায় তিনটি পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। এসময় মাদক কারবারি সৈয়দ আলীর নিকট থেকে ২০ গ্রাম,
সাব্বির হাসানের নিকট থেকে ২৩ গ্রাম,গিয়াসের নিকট থেকে ২০ গ্রাম এবং আতাউর রহমানের নিকট থেকে ১০ গ্রামসহ মোট ৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য সাত লক্ষ ত্রিশ হাজার টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে মানিকগঞ্জ ও সাটুরিয়া থানায় পৃথক মামলা দিয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied