ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের খেলা থাকলে কাউকে আইপিএলে ছাড়া হবে না : পাপন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১:৫২

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তবে আইপিএলের পুরো মৌসুম জুড়ে তাদের খেলার জন্য অনাপত্তিপত্র পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা-এমন কথা জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০২৩ সালের মধ্য মার্চ থেকে মে মাস অবধি মাঠে গড়াবে আইপিএল। এসময় থাকবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা। মার্চে আয়ারল্যান্ড আসবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে। ফিরতি সফরে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে। মূলত এই সিরিজের জন্যই বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে পুরো সময় পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এর মধ্যে আইপিএল কৃর্তপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।

উল্লেখ্য, সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান খেলবেন এবারের আইপিএলের আসরে। মুস্তাফিজকে রিটেইন করেছিল দিল্লি ক্যাপিটালস। আর নিলাম থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে