ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এমবাপ্পে-হালান্ডের চেয়ে আর্জেন্টিনার আলভারেস ভালো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ২:১৯

কাতার বিশ্বকাপে নতুন তারকাদের একজন হুলিয়ান আলভারেস। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার অন্যতম বড় নায়কও তিনি। এই স্ট্রাইকার সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি।  

গত মৌসুমের শুরুতে তাকে কিনে নেয় ম্যানচেস্টার সিটি। এরপর থেকে অবশ্য নিয়মিত একাদশে সেভাবে সুযোগ মিলছে না আলভারেসের। কারণ তাকে জায়গার জন্য লড়তে হচ্ছেন আর্লিং হালান্ডের সঙ্গে।  

নতুন প্রজন্মের সেরা প্রসঙ্গে হালান্ডের সঙ্গেই আসে কিলিয়ান এমবাপ্পের নাম। সর্বশেষ বিশ্বকাপেও সবচেয়ে বেশি গোল করেছেন ফরাসি তারকা। যদিও তাদের দুজনের চেয়েই আলভারেসকে এগিয়ে রাখছেন চিলির সাবেক ফরোয়ার্ড ইভান হামোরানো

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে তিনি বলেছেন, ‘সনাতন ঘরানার একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে হুলিয়ান আলভারেসই এগিয়ে। সব জায়গাতেই ভালো খেলতে পারে সে। উইংয়ে খুবই ভালো খেলছে। নিজেদের অর্ধেও ভালো, বলা যায় প্রথম ডিফেন্ডার। ’

‘বাকিদের সঙ্গে এক হয়ে খেলতে পারে, বুদ্ধির ব্যবহারও ভালো জানে সে। ডান কিংবা বাঁ-দুই পায়েই সমান পারদর্শী। স্বল্প কিংবা দীর্ঘ - উভয় দূরত্বে খেলার মতো শারীরিক সক্ষমতাও আছে তার। এই সব কিছুই ক্রোয়েশিয়ার বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলে দেখেছি আমরা। ’

এমবাপ্পে ও হালান্ডের সঙ্গে আলভারেসের তুলনায় তিনি বলেন, ‘হালান্ড উইংয়ে ভালো খেলে না। আর এমবাপ্পেকে আমরা ‘নাম্বার নাইন’ হিসেবে খুব একটা সক্রিয় দেখি না। আলভারেস সবই করে। ’

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে