ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লিভারপুলে হাকপো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ৪:১৮

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর লিভারপুলে ডাক পেলেন ডাচ ফুটবলার কোডি হাকপো। ঘটনার সত্যতার স্বীকার করেছে নেদারল্যান্ডস ফরোয়ার্ডের বর্তমান ক্লাব পিএসভি। 

ডাচ ক্লাবটি জানিয়েছে, ২৩ বছর বয়সী হাকপোকে দলে টানতে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। হাকপোর ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, অঙ্কটা হতে পারে ৪ থেকে ৫ কোটি ইউরো। 

কাতার বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্স উপহার দেন হাকপো। নেদারল্যান্ডসের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল তার। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই একটি করে গোল করেন তিনি। 

চুক্তির প্রক্রিয়া সারতে হাকপোকে ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছে পিএসভি। ক্লাবটির মহাব্যবস্থাপক মাসেল ব্রান্ডস বলেছেন, এই ফরোয়ার্ডের ট্রান্সফার ফি হবে তাদের জন্য রেকর্ড। 

চলতি মৌসুমে পিএসভির হয়েও দারুণ ফর্মে আছেন হাকপো। ১৪টি লিগ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। সতীর্থদের গোলে অবদান রেখেছেন ১২টিতে। 

সবমিলিয়ে ক্লাবটির হয়ে ১৫৯ ম্যাচে হাকপো জালের দেখা পেয়েছেন ৫৫বার। অ্যাসিস্ট করেছেন ৫০টি।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের