বগুড়ার দুই কারখানায় নিষিদ্ধ রং ও স্যকারিন ব্যবহারের অপরাধে জরিমানা
বগুড়ার শেরপুরে দই তৈরিতে নিষিদ্ধ রং ও স্যকারিন মিশ্রণের অপরাধে দুই কারখানার মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৭ ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজিপুর এলাকায় এক অভিযানে দুই কারখানা মালিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে দই প্রস্কুতের অপরাধে সিজান দই ঘরকে( বাদশা মিয়া) ১৫,০০০ টাকা এবং কাপড়ের রং দিয়ে বেকারি খাদ্য প্রস্তুতের অপরাধে জাফর সুইটস ( মোঃ জাফর) ১০,০০০ টাকাসহ মোট ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকার বিষয়ে প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজিপুর এলাকায় দুই কারখানায় অভিযান পরিচালনা করি। অভিযানে দই এবং বেকারি তৈরিতে নিষিদ্ধ রং ও স্যাকারিন দেওয়ার অপরাধে দুই কারখানা মালিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রীতি / প্রীতি
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত