মধুপুরে আর্জেন্টিনা সর্মথক গোষ্ঠীর মিলন মেলা অনুষ্ঠিত
টাঙ্গালের মধুপুরে আর্জেন্টিনার সর্মথক গোষ্ঠীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শীতের এই পড়ন্ত বিকেলে সর্মথক গোষ্ঠীর পাঁচ শতাধিক নারী-পুরুষ মিলনমেলায় অংশ নেন। কেউ শাড়ী পড়ে, কেউ পাঞ্জাবি, কেউ ফতুয়া, কেউবা আবার প্রিয় দলের র্জাসি পড়ে প্রাণবন্ত এ মেলাকে উদ্ভাসিত করে তোলে।
সবার হাসি আর নিজের মুঠোফোনে সেলফি তোলাটা যেন মিলন মেলায় বাড়তি আয়োজন। নতুন মাত্রা যোগ করে সকলের সমসুর আর্জেন্টিনা। মিলন মেলাটি কোনো মাটিতে নয় আকাশেও করা হয়নিকরা হয়েছে মধুপুর উপজেলা পরিষদের পাঁচ তলা ভবনের ছাদের খোলা আকাশের নিচে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী সর্মথক গোষ্ঠীর লোকেরা ভেবে নিয়েছে তাদের অনুষ্ঠানটি যেন মহাশূন্যে হচ্ছে।
প্রিয় দল নিয়ে স্মৃতিচারণে অংশ নেয় আর্জেন্টিনার সর্মথক গোষ্ঠীর আহবায়ক মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। প্রিয় দল নিয়ে স্মৃতিচারণ করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। বক্তব্য রাখেন সাবেব পৌর মেয়র মাসুদ পারভেজ।২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে টাঙ্গালের মধুপুরে বিশ্বকাপ ফুটবল-২০২২ এর প্রিয় দল আর্জেন্টিনা ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ হওয়ার গৌবর অর্জন করায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, গোলাবাড়ী ইউপি চেয়াম্যান গোলাম মোস্তফা খান বাবুল, আলোক হেলথ কেয়ার লি. এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ সরকারি-বেসকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশাজীবী, রাজনৈতিক, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় মধুপুর হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিনসহ সর্মথক গোষ্ঠীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে সর্মথক গোষ্ঠী ও অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied