ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঘরের মাঠে ম্যানইউর সহজ জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২২ দুপুর ১১:৪৩

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দল নটিংহ্যাম ফরেস্টকে। ম্যানইউর হয়ে গোলের দেখা পেয়েছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শাল ও ফ্রেড। এই জয়ে ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে ম্যানইউ। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ১৯তম অবস্থানে আছে নটিংহ্যাম।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ক্রিস্টিয়ান এরিকসেনের বাড়িয়ে দেওয়া বল পেনাল্টি বক্সের সামনে পান রাশফোর্ড। তিনি জোরালো শট নেন। বল বিদ্যুৎ গতিতে জালে জড়ায়। নটিংহ্যামের গোলরক্ষক ওয়েন হেনেসি কিছু বুঝে ওঠার আগেই বল জালে প্রবেশ করে।

২২ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে রেড ডেভিলসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে বামদিক থেকে ডি বক্সের সামনে থাকা অ্যান্থনি মার্শালকে বল বাড়িয়ে দেন রাশফোর্ড। বল পেয়েই শট নেন মার্শাল। বলটিতে নটিংহ্যামের গোলরক্ষক হেনেসি হাত লাগাতে পারলেও রুখতে পারেননি। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এরিক টেন হাগের শিষ্যরা।

বিরতির পর অবশ্য কিছুটা গোছানো ফুটবল খেলে নটিংহ্যাম। তাতে গোল পেতে বেগ পেতে হয় রেড ডেভিলসদের। তবে ৮৭ মিনিটে নটিংহ্যামের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ম্যানইউর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। তাকে গোলে সহায়তা করেন আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো।

এ সময় মাঝ মাঠের কিছুটা সামনে নটিংহ্যামের ভুল পাসে বল পেয়ে যান কাসেমিরো। তিনি কিছুটা সামনে এগিয়ে ডি বক্সের মধ্যে ফ্রেডকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন। ফ্রেড বল পেয়ে সামনে থাকা গোলরক্ষক হেনেসিকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের শিষ্যরা। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের