গলাচিপা পৌর শহরে এক রাতে ৬ গরু চুরি হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় এক রাতেই একই গোয়ালের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ড রতনপুর এলাকায় এ চুরি সংঘটিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কুদ্দুস প্যাদার ৬টি গরু চুরি হয়েছে। যার মধ্যে ৪টি গাভী ও ২ টি বাচ্চা রয়েছে। এতে আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে পাশের বাড়ির একজন গরু ঘরের তালা ভাংগা দেখে খবর দেয়। এসময় কুদ্দুস প্যাদা দ্রুত এসে দেখে তার গোয়ালের ৭টি গরুর ৬টি গরু নেই। এতে করে কুদ্দুস প্যাদা একরকম নিঃস্ব হয়ে গেছে বলে জানান।
কুদ্দুস প্যাদার মেয়ে বলেন, এর আগেও গত বছর ৪টি গরু চুরি হয়েছে। পরে এর কোন হদিস পাওয়া যায়নি। এবছর আবার ৬টি গরু নিয়ে গেলো। কারা এই কাজটি করছে। এর পিছনে কারা আছেন। আমরা আইনের কাছে বিচার চাই এবং সঠিক তদন্ত করে চোর ধরে আইনের কাছে হস্তান্তর করা হোক।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা চুরির খবর পেয়েছি এবং সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রীতি / প্রীতি
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার