ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে নতুন থানা উদ্বোধন
বৃহস্পতিবার সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন করা হবে। দুপুরে থানার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
উদ্বোধনী উপলক্ষে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয মাঠে জনসভার আয়োজন করা হয়। জনসভায় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দিবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দিবেন বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহবায়ক মো: আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে জমকালো কনসার্ট হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। পরে সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ