ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আল-নাসরে মেডিকেলের অপেক্ষায় রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২২ দুপুর ৩:১৫

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বিশ্বকাপের পরই। এবার জানা গেলো পর্তুগিজ এই তারকা এখন মেডিকেল পরীক্ষার অপেক্ষায় রয়েছেন আল-নাসরে। ক্লাব সূত্র থেকেই নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো নভেম্বরের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি-এজেন্টে পরিণত হন। জুভেন্টাস থেকে দ্বিতীয় মেয়াদে যোগ দিয়েছিলেন ম্যানইউতে।

সিবিএস স্পোর্টস’র সূত্রমতে ইউরোপীয়ান শীর্ষ ক্লাবগুলো রোনালদোকে দলে ভেড়াতে অনীহা দেখালে সৌদি আরবের আল-নাসরেই হতে যাচ্ছে সিআর সেভেনের পরবর্তী ঠিকানা। প্রতি সপ্তাহে তাকে ৮ লাখ ৩০ হাজার পাউন্ড দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে সূত্রটি। এর সঙ্গে বাড়তি হিসেবে রোনালদোর ইমেজ স্বত্ব চুক্তির পরিমানও যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।

গত গ্রীষ্মের দলবদলের শুরু থেকেই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। নানা নাটকীয়তার পর অবশ্য শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যান পর্তুগিজ এই তারকা। তবে সেই থাকাটা একেবারেই সুখের হয়নি সিআর সেভেনের জন্য। খেলা মাঠে গড়ানোর পর কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় রোনালদোর না থাকাটা স্পষ্ট হয়। বেশির ভাগ ম্যাচে তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে।

মৌসুমের শুরু থেকেই রোনালদো চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া কোনো ক্লাবে খেলতে। তবে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজের জন্য কাঙ্খিত কোনো ক্লাব খুঁজে পাননি সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। অবশেষে সৌদি ক্লাবের দেওয়া অর্থনৈতিকভাবে লোভনীয় প্রস্তাবই গ্রহণ করতে যাচ্ছেন রোনালদো।

বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে খেললেও ৩৭ বছর বয়সী রোনালদো কাতারে খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি গোল পেয়েছিলেন। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই খেলেছেন মূল একাদশে। কিন্তু নক আউট পর্বে দুটি ম্যাচেই বদলি বেঞ্চে থাকতে হয়েছে রোনালদোকে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে