ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১০:২০

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। 

সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়ছে ।

নোয়ান্নই ইউনিয়নের শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন মহিমা আক্তার (৪০)। তিনি বলেন, ইভিএম এ ভোট দিয়েছি, ভোট খুব সহজ। ভালোভাবে ভোট দিয়েছি।

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্ট্রেচারে করে ভোট দিতে আসা আবুল কাশেম  বলেন, এবারই প্রথম ইভিএম এ ভোট দিয়েছি। খুব ভালো হচ্ছে ভোট। সহজে ভোট দিলাম। 

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন আনসার, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, আমরা সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করেছি। ভোট চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। এখানে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।

নোয়ান্নই ইউনিয়নের নৌকার প্রার্থী বলেন, আমি সর্বপ্রথম ভোট দিয়েছি। সুন্দরভাবে ভোট চলছে। আমি নৌকার বিজয়ে শতভাগ আশাবাদী। 

সদর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্যপদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথে ইভিএমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ