পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউপিতে ভোট গ্রহণ শুরু
আইনশৃঙ্খলা রক্ষকারী বাহীনির কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে রনগোপালদী ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এই নির্বাচনে ১৪ হাজার ৬০৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ৪০ ভাগ পুরুষ এবং ৬০ ভাগ নারী ভোটার। নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ২৯ জন মেম্বর প্রার্থী ও ১০ জন নারী মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ৪ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের, বিজিবি ও পুলিশের মোবাইল টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের টহল ছাড়াও ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন বিচারিক ম্যাসজস্ট্রেট। ভোট গ্রহণ শুরুর পর সকাল ৯টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সরেজমিনে কেন্দ্রে গুলো ঘুরে দেখা যায় তীব্র শীত উপেক্ষা করেই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতির পাশাপাশি বাইরেও প্রার্থীদের কর্মী-সমর্থক আর নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ শুরুর বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান
এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আব্দুল আজিজ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মৃধা (ঘোড়া), ইসলামি আন্দোলনের সাইফুল (হাতপাখা), জাকির হোসেন (টেলিফোন), মারুফ হোসেন (চশমা) এবং হোসন হাওলাদার (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied