হালান্ডের জোড়া গোলে সিটির জয়
বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন হালান্ড। তার দুর্দান্ত ফর্মের ওপর ভর করে বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২০ গোল হয়ে গেছে তার। প্রিমিয়ার লিগে কম ম্যাচে ২০ গোল করা ফুটবলার এখন তিনিই।
লিডসের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোল পাননি হালান্ড। বিরতির আগ মুহূর্তে রদ্রির গোলে লিড নিয়েছিল সিটি। ৫১তম মিনিটে জ্যাক গ্রিলিশের অ্যাসিস্টে গোল করেন হালান্ড, ম্যানসিটি এগিয়ে যায় ২-০ গোলে। ৬৪তম মিনিটে বক্সে গ্রিলিশের সঙ্গে ওয়ান-টু খেলে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড।
ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান কমায় লিডস। কর্নার থেকে ভেসে আসা বলে হেড দিয়ে গোলটি করেন ডাচ ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক। বাকি সময়ে আর গোল না হওয়ায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!