ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাসেম ফুডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ৪:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ও আহতদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে হাসেম ফুড কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গোলাম রহমান রিপন, ইভানা শাহীন, জোবায়ের মাতুব্বর, রেজাউল করিম, মো. ফারুক প্রমুখ। 

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ও আহতদেরকে রাষ্ট্রিয়ভাবে সুচিকিৎসা দিতে হবে। সেইসাথে সকল কারখানা অনতিবিলম্বে পরিদর্শন করুন নিরাপদ হলে অনুমোদন দিন। অনুমোদনের অনুপোযোগী হলে না দিন। এরপর যদি আর কোন দূর্ঘটনার ঘটনা ঘটে তার দায় অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।
 

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪