ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমিকার সঙ্গে আলভারেজের ব্রেকআপ চেয়ে ভক্তদের পিটিশন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১:৪২

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর প্রথম গোলটি তো কাতার বিশ্বকাপেরই অন্যতম সেরা গোল। বিশ্বকাপ জয়ের পর সেই তরুণ তারকা বিড়ম্বনায় পড়েছেন প্রেমিকার কারণে।

আলভারেজের প্রেমিকা এমিলিয়া ফেরেরোকে একেবারেই পছন্দ করেননি তাঁর ভক্তরা। মূলত এমিলিয়ার আচরণ নিয়ে আপত্তি ভক্তদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজোট হয়ে ভক্তরা আলভারেজকে চাপ দিচ্ছেন প্রেমিকাকে ছাড়ার জন্য।  এমিলিয়ার সঙ্গে আলভারেজের বিচ্ছেদ দাবি করে ভক্তরা একটি পিটিশনও করেছেন। ‘চেঞ্জ ডট অর্গ’ নামে পেজে ‘হুলিয়ান, ব্রেকআপ উইথ ম্যারি জেন (এমিলিয়াকে দেওয়া ভক্তদের নাম)’ শিরোনামে করা পিটিশন করছেন ভক্তরা। পিটিশনে এরই মধ্যে ১২ হাজারের বেশি লোক সইও করেছেন।

মূলত একটি ভিডিওকে কেন্দ্র করে এমিলিয়াকে নিয়ে বিতর্কের শুরু। ভিডিওতে দেখা যায়, একদল শিশু আলভারেজের কাছে অটোগ্রাফের আবদার নিয়ে আসে। তবে অটোগ্রাফ দেওয়ার বদলে এমিলিয়া তাদের কেবল দলগত ছবি তুলতে দিয়েছিলেন। এই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের