ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লাল কার্ডে রেকর্ড গড়লেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ২:৩০

পিএসজির হয়ে পঞ্চম বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। আর তাতেই এক লজ্জার রেকর্ড গড়েছেন নেইমার।২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।

বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে এসেই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেন নেইমার। সেবারও দুই হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। 

দ্বিতীয়বার নেইমার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। বোর্দোর বিপক্ষে ছিল তার ওই লাল কার্ড। একই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, আর ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।

পিএসজির পরের ম্যাচ রোববার লাঁসের বিপক্ষে। লাল কার্ড দেখায় এই ম্যাচে নেইমারকে পাবেন না গালতিয়ের। পাবেন না লিওনেল মেসিকেও। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা থেকে এখনো প্যারিসে ফিরে আসেননি মেসি।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের