নিশ্চুপ প্রশাসন
আক্কেলপুরে জমজমাট অবৈধ মাটি ব্যবসা
অদৃশ্য শক্তির বল প্রয়োগ করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্নস্থানে দিনে ও রাতে চলছে জমজমাটভাবে অবৈধ মাটি ব্যবসা। নিশ্চুপ অবস্থানে রয়েছে প্রশাসন।
সরেজমিনে গিয়ে ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের নারিকেলীগ্রামে জোসনা নামের এক মহিলার ফসলি জমি কেটে চলছে পুকুর খননের কাজ। গোপিনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে ও রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে চলছে পুকুর সংস্কারের নামে মাটি বাণিজ্য। থেমে নেই নদী সংস্কারে মাটি বিক্রয়ও। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে দিনে ও রাতে চলছে এসকল অবৈধ মাটি ব্যবসা।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, অনুমোদনহীনভাবে নিজ ইচ্ছেমতোই কোনকিছুর তোয়াক্কা না করেই চলছে এসকল কাজ। আবার অনেক জায়গায় স্থানীয়নেতাদের ছত্রছায়ায় চলছে এসকল কাজ। স্থানীয়দের অভিযোগ এসকল মাটি ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলাচলের রাস্তাঘাট। অনেক ক্ষেত্রে দখল হচ্ছে সরকারি খাস জায়গাও।
অনান্য বছরে অবৈধ মাটি ব্যবসার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও এবছর প্রশাসনের নিশ্চুপ থাকা নিয়ে জনসাধারনের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। রায়কালী ইউনিয়নের মাটি ব্যবসায়ি এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, ‘আমরা প্রশাসন, পুলিশ, সাংবাদিক সকলকে ম্যানেজ করেই কাজ করছি। তাই এইসকল কাজ পরিচালনা করতে কোন সমস্যা হয়না। যেই আসুক টাকা দিয়ে দিব।’
রাস্তায় কথা হয় মাজেদ নামের এক বাইক চালকের সাথে। তিনি বলেন, ‘রাস্তায় মাটি পড়ে থাকায় ঘন কুয়াশায় রাস্তা পিচ্ছিল হয়ে আছে।
যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।’ এসকল বিষয়ে কথা বলার জন্য আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনে মুঠোফোনে ফোন দিয়ে সাড়া পাওয়া যায়নি।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন, ‘কিছুদিন আমি ট্রেনিং-এর কারণে বাহিরে ছিলাম। নদীর মাটি
বিক্রয়ের জন্য পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নিতে হবে। এছাড়াও ফসলি জমির মাটি বিক্রয় করা একটি অপরাধ। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
প্রীতি / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়