ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনায় মা ও দুই মেয়ে নিহত


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ৩:৪৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছন থেকে আঘাত করে ভিতর ঢুকে যায়। এসময় প্রাইভেটকারে থাকা তিন জন যাত্রী নিহত হন। আহত হন প্রাইভেটকারে থাকা অপর ৬ জন।

নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোসা. লাবনী (৩৫), একই গ্রামের  মোসা. সুমাইয়া (২০) ও ওই গ্রামের শিশু জয়নূর জারা (৩)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

এসময় আহত হন, জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), একই জেলার ভাঙ্গার আতাদী এলাকার তানহা(১৪) ও ওই গ্রামের তন্না (১৩) এবং তাওহিদা (৭)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান জানান, এ হাসপাতালে আনার পর একজন মারা যান। এছাড়া অপর নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যায় বলে জেনেছি।এছাড়া আহত ৬ জন মেডিকেল হাসপাতালটির বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ সড়ক দুর্ঘটনাটি পাশ্ববর্তী মাদারীপুরে শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা আইনগত ও পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

এ বিষয়ে  শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আব্দুল্লাহেল বাকী জানান,  এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গিয়েছে। তিনি বলেন, নিহত লাবনী বেগমের মৃতদেহ হাইওয়ে থানায় ও বাকী মারা যাওয়া দুইজনের মৃতদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ