ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুলছড়িতে নৌকা ডুবি, নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে ডুবরীদল 


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ৪:২৮

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) বিয়ের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে রংপুর থেকে আগত ডুবরীদল। নিখোঁজ শিশু গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মোহনী (১১)। 

ঘটনার বিবরনে জানা যায়, গতকাল বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার পুত্র মানিক  ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে করতে যায়। বিয়ে শেষে বড় যাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে ৭ টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিলো। 

ফেরার পথে নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় বড় যাত্রীবাহী নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। 

এসময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এঘটনায় বিয়ের কনেসহ ৪জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেক নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছে ডুবরী দল। 

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রীতি / প্রীতি

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২