ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৯-১২-২০২২ বিকাল ৭:৪২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  মহান বিজয় দিবস ফুটবল ও  ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে নেজামপুর ইউনিয়ন ভলিবল দল বনাম নাচোল ইউনিয়ন ভলিবল দলের  মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নেজামপুর ভলিবল দল চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, নাচোল ইউনিয়ন ফুটবল দল বনাম নাচোল পৌরসভা ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে (৩-১) গোলে নাচোল ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়। খেলা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রকেট।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সোনালী ব্যাংক নাচোল শাখার শাখা ব্যবস্থাপক ফারুক হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের নাচোল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

সুজন / সুজন

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত