শ্রীমঙ্গলের আশ্রয়ণ প্রকল্প, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারায় হবে স্থানীয় পর্যটন
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প পর্যটন শিল্পের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। দিগন্তজুড়ে সবুজ উঁচু-নিচু টিলা, পাহাড়ের নান্দনিকতা। বনাঞ্চল পরিবেষ্টিত বিস্তৃর্ণ চা বাগান। সবুজের প্রাচুর্যের গালিচার ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে নিরাশ্রয় দরিদ্রের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আশ্রায়ণ প্রকল্প।
গত ২০ জুন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনকালে শ্রীমঙ্গলের আশ্রায়ণ প্রকল্পগুলোর রূপ-সৌন্দর্য দেশবাসীর দৃষ্টি কাড়ে। অনেকে এই আশ্রায়ণ প্রকল্পের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য পর্যটক আকর্ষণে সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে দেখছেন।
শ্রীমঙ্গল আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়নের পেছনের অন্যতম রূপকার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আমার গ্রাম আমার শহর ধারণার প্রতিফলন ঘটেছে এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে। স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর দিক নির্দেশনায় এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও সুপেয় পানির পাশাপাশি আশ্রয়ণগুলোকে ঘিরে রয়েছে ইউনিয়ন পরিষদ, ইউডিসি, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়, হাট-বাজারসহ অন্যান্য নাগরিক সুবিধা।
তিনি বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে এই আশ্রয়ণগুলো নতুন উপযোগিতা সৃষ্টি করবে। পর্যটকদের কাছে আকর্ষণীয় এখানকার লেবু ও আনারস উৎপাদনে উপকারভোগীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় হস্তশিল্পে নারী উপকারভোগীদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি এই প্রকল্প কেন্দ্রীক পর্যটন শিল্প দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতেও সক্ষম হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
Link Copied