বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ পেলেন অধ্যাপক মমতাজউদ্দীন
ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ২০২২ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মমতাজউদ্দীন পাটোয়ারী।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির এক সভায় প্রফেসর ড. মমতাজউদ্দীন পাটোয়ারীকে আজ এই ফেলোশিপের জন্য মনোনীত করা হয়।
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের সূচনা” শীর্ষক গবেষণা প্রস্তাবনার জন্য তিনি ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ পেয়েছেন।
ফেলোশিপের জন্য কলা ও মানবিক, বিজনেস, শিক্ষা ও আইন, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি অধিক্ষেত্র নির্ধারণ করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে গবেষণা প্রস্তাবনা আহবান করে ইউজিসি। ফেলোশিপের জন্য দেশের ১০ জন গবেষক আবেদন করেন। কমিটি সবার আবেদন যাচাই-বাছাই করে প্রফেসর ড. মমতাজউদ্দীন পাটোয়ারিকে এই ফেলোশিপের জন্য মনোনয়ন দেয়।
সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউজিসি’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, বালাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, ইউজিসি’র রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান ও মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ মনোনয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রাম, নেতৃত্ব ও আত্মত্যাগ, রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তাঁর নীতি ও আদর্শ, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনাসহ বাংলাদেশের সামগ্রিক বিষয়ে অধিকতর গবেষণা করার জন্য ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ প্রবর্তন করে। প্রফেসর ড.মমতাজউদ্দীন পাটোয়ারীর “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্রনির্মাণের সূচনা” শীর্ষক গবেষণা প্রস্তাবনা ফেলোশিপের উদ্দেশ্যর সাথে সঙ্গতিপূর্ণ। তাঁর গবেষণা কর্মের মাধ্যমে ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপের লক্ষ্যসমূহ অর্জিত হবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদানকে স্মরণীয় করে রাখতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইউজিসি এই ফেলোশিপ প্রবর্তন করে। ২০২১ সালে ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ দেওয়া হয় প্রফেসর ড. আফজাল হোসেন-কে।
সুজন / সুজন
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন