সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, এই মৌসুমে নবম দিনের মতো ভারি কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। এই নৌপথে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে ফেরি বন্ধ থাকে। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু হয়।
তিনি আরও বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সিরিয়াল তৈরি হয়েছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে। দৌলতদিয়ায় ৩টি ফেরিঘাট চালু রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান