সাভারে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর আনারসের কাছে নৌকার পরাজয়
ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোশাররফ হোসেন মুসাকে পরাজিত করে জয়লাভ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন মুসার চেয়ে ৩ হাজার ৫২ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ সুমন ভূঁইয়া।
ইয়ারপুর ইউনিয়নের মোট ৪২টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোশাররফ হোসেন মুসা নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৬৮ ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়া পেয়েছেন ১১ হাজার ৬২০ ভোট।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। তবে মূল প্রতিদ্বন্ধিতা হয় আওয়ামী লীগ প্রার্থী মোশাররফ হোসেন মুসা ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়ার মধ্যে।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামীম আহমেদ সুমন ভূঁইয়া বলেন, আমার বাবা এই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার বাবার মৃত্যুর পর জনগনের অনুরোধে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ বিজয় ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রিতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠ হয়েছে।
এদিকে নৌকা মনোনীত প্রার্থীর পরাজয় প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিতে হলো। গত তিনটি নির্বাচনে এই ইউনিয়নে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবারের বিজয়ী প্রার্থী সুমন ভূঁইয়ার পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ ভূঁইয়া। কিছুদিন পূর্বে তার মৃত্যুতে এই আসনটি শূন্য হবার পর উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন তার ছেলে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূঁইয়া। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে মনোনয়ন দেয়াতেই আজকের এই ফলাফল বলে অভিমত তাদের।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সাভারের ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় আজ এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০, মহিলা ৪০ হাজার ৪৭১ জন। আজকের নির্বাচনে মোট ভোট পরেছে ২৫ হাজার ৮শ ৩৮টি।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার