ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী’র উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ২:১৭
সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।
জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি, বরেন্য অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। শুরুতেই প্রধান অতিথিতে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহবায়ক মো: আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে দেশের বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। পরে সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত