ঈশ^রদীতে মানববন্ধন-সমাবেশ
জোর পূর্বক জমি দখল করে স্বপ্নদ্বীপ রিসোর্ট সম্প্রসারণ করার অভিযোগ এনে জয়নগর গ্রামবাসীদের একাংশ মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত পাকশী বাইপাস রোডের জয়নগর বোর্ডঘর মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন,স্বপন,আব্দুল বারী,টুম্পা,মাবিয়া,ও আইরিন ফারজানাসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক খাইরুল ইসলাম হাজী জোরপূর্বক জমি দখল করে রিসোর্ট সম্প্রসারণ করছে। তারা বলেন, রিসোর্টে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গানবাজনা হওয়ায় পড়াশোনা,নামাজকালাম পড়া ও ঘুমের ব্যাঘাত ঘটে। তারা এসব কার্যকলাপ বন্ধের দাবিও জানান।
মানববন্ধন-সমাবেশ ও মিছিলের বিষয়ে স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক খাইরুল ইসলাম হাজী বলেন, আমি বেশী দামে জমি কিনে রিসোর্ট করেছি। গরীব মানুষ কাউকে এক টাকাও ঠকায়নি। কিছু স্বার্থান্বেষী মহলের সদস্যরা অবৈধ সুবিধা নিতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রামবাসীকে দিয়ে এসমস্ত কর্মসূচি করেছে। দু’নম্বর চাঁদাবাজ ও ধান্দবাজরা সব সময়ই এলাকায় এধরনের ঘটনা ঘটিয়ে থাকে। প্রকৃত ঘটনা হলো আমি এমপি সাহেবের বোনের জমি ক্রয় করার পর আমাকে জমি বুঝিয়ে দেওয়া না হলে এমপি সাহেবের কাছে বিচার দেই। এমপি সাহেব সঠিকের পক্ষে জমি বুঝিয়ে দিতে তার বোনকে বললেও বোন জমি বুঝিয়ে না দিয়ে ঐ সুবিধাবাদীদের পক্ষ নেয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা