ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দু দিনব্যাপী নিজ ক্লাব সান্তোসের মাঠে হবে পেলের শেষকৃত্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ২:৩৪

যে ক্লাবের হয়ে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছিলেন, যে ক্লাবের মাঠে খেলেছিলেন জীবনের বেশ কিছু স্মরণীয় ম্যাচ, সেই ক্লাব সান্তোসের মাঠেই অনুষ্ঠিত হবে কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্যের অনুষ্ঠান।

বৃহস্পতিবার রাতেই দুনিয়ার মায়া চিরদিনের জন্য ত্যাগ করে যান সর্বকালের সেরা ফুটবলার এডসন আরান্তেস ডো নাসিমন্তো (পেলে)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। সোমবার এবং মঙ্গলবার- দুইদিন ধরে শেষ কৃত্যানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সান্তোস ক্লাবের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, পেলেকে ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। যেটা আবার সান্তোসেরও হোম ভেন্যু।

বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, পেলের কফিন সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সোমবার সকালে ভিলা বেলমিরো স্টেডিয়ামের মাঝ সার্কেল বরাবর রাখা হবে। ওইদিন সকাল ১০টা থেকে ভক্তরা শেষবারের মত পেলেকে দেখতে পাবেন এবং পরেরদিন একই সময়ে এসে শেষ শ্রদ্ধা জানানো সমাপ্ত ঘোষণা করা হবে।

হাসপাতাল থেকে পেলের কফিন সান্তোস পর্যন্ত রাস্তা ধরে বহন করে আনা হবে। এ সময় কফিনটি পেলের শতবর্ষী মা সেলেস্তের বাড়িও অতিক্রম করবে। বার্ধক্যের কারণে বিছানা থেকে উঠতে পারেন না তিনি এবং চোখেও স্পষ্ট দেখতে পান না। যে কারণে তার মায়ের বাড়িতে কফিনটা শেষবারের মত নেয়া হবে।

শেষকৃত্যানুষ্ঠান শেষ হওয়ার পর মরদেহ সমাহিত করা হবে সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। ওই সময় শুধু পেলের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের