ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ধামইরহাটে ২৮০ জন কর্মহীন মানুষের মাঝে ইউপি মেম্বারের আর্থিক সহায়তা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৬-৭-২০২১ বিকাল ৬:৪৩

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কর্মহীন মানুষের মাঝে ইউপি মেম্বার কর্র্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৬ জুলাই বিকেল সাড়ে ৩ টায় হরিতকিডাঙ্গা বাজারে শ্রমিকলীগ কার্যালয়ে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাজি ২৮০ জন কমর্হীন বয়স্ক ব্যাক্তির মাঝে প্রত্যেককে নগদ ১০০ টাকা করে মোট ২৮ হাজার টাকা বিতরণ করেন। অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ তনছের আলী, ধামইরহাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, আঞ্চলিক সভাপতি রেজুয়ান হোসেন, ধামইরহাট ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মিঠুন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমূখ।
ইউপি সদস্য আনোয়ার হোসেন আনাজি জানান, করোনা মহামারীতে মানুষ কর্মহীন খাদ্য সংকটে ভুগছেন, তাছাড়াও ঈদের আগে এমন আর্থিক সহযোগিতার জন্য অনেকের হাহাকার দেখেছি, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে তাঁর ডাকে সাড়া দিয়ে এই উদ্যোগে নিয়েছি, সমাজে যারা আরও বিত্তশালী আছেন, তাদেরকেও সহায়তার হাত বাড়িয়ে দিতে আহবান করছি।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...

ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে  চলছে পারাপার

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র‌্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী

তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ

যশোরে অরক্ষিত ক্রসিংয়ে ফের দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত ট্রাকচালক