ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারা বটতলী রুস্তমহাট বাজারে মধ্যরাতে অগ্নিকান্ডে পুড়ল ৭টি দোকান


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩০-১২-২০২২ বিকাল ৫:২৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে ৭টি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
(২৯) ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১১.৩০ মিনিটের দিকে আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে মোঃ নাছির মালিকানাধীন বশির ষ্টোরের দুটি গোডাউন, কুতুবউদ্দিনের বশির ড্রাগ হাউস,নজরুল ইসলামের নজরুল রেডিও সার্ভিস,বটতলী রুস্তমহাট বাজারের মুদির দোকান সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের নিউ মদিনা ষ্টোরের মুদির দোকান ও গোডাউন।
 
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১.৩০ মিনিটের দিকে নজরুল রেডিও সার্ভিস সেন্টারের পাশের বৈদ্যুতিক খুটি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়।পরে একই লাইনে থাকা একটি মুদির দোকান, চারটি গোডাউন একটি ফার্মেসি ও একটি মেকানিক দোকানসহ ৭টি'তে আগুন লেগে যায়।পরে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
ক্ষতিগ্রস্ত নিউ মদিনা ষ্টোরের মালিক আবুল কালাম জানান,আমার দোকান এবং গোডাউনের মালামালসহ প্রায় ৮০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বশির ষ্টোরের মালিক আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন জানান,আমার দুটি গোডাউনে পঞ্চাশ লাখের অধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।মেকানিক দোকানের মালিক নজরুল ইসলাম জানান,আমার দোকানের মালামাল প্রায় ১৩ লাখের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
আনোয়ারা-কর্ণফুলী ফায়ার সার্ভিস ইনচার্জ বেলাল হোসেন জানান,বৃহস্পতিবার রাত ১১.৫০ মিনিটের দিকে বটতলী রুস্তমহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাতের খবর আসে,আমার নেতৃত্বে দুটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল এসে কাজ করে প্রায় দুই ঘন্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়,এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার