ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবির বালিঘাটা ও আটাপুর ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২২ রাত ৯:৩৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ও আটাপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বালিঘাটা ও আটাপুর ইউনিয়ন বিএনপির পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সোবহান মহুরী ও আটাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট। বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু তাহের, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম প্রথমে বালিঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি করে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সোবহান মহুরীকে সভাপতি ও বালিঘাটা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মামুনুর সরকার রাশেদুল কে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। পরে আটাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি করে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন কে সভাপতি করে কমিটি ঘোষণা করেন। পরে দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান। নেতৃবৃন্দ আরও জানান, এই ঘোষণার মধ্য দিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে উপজেলার ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে শান্তিপূর্ণভাবে ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ের সম্মেলন ও কমিটি ঘোষণার কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হলো।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার