সাংবাদিক আশরাফকে সংঘবদ্ধ অপরাধ চক্রের হত্যার হুমকি
মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ উদ্দিনকে মিরসরাইয়ের সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপার সাংবাদিক আশরাফ বাদি হয়ে মিরসরাই থানায় ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮ জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে মিরসরাই থানায় নিরাপত্তা চেয়ে ১৩৮০ নং জিডি নথি ভুক্ত করা হয়।
সাধারণ ডায়েরীর বর্ণণায় জানা যায়, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ উদ্দিন দীর্ঘ এক যুগ ধরে বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে একজন সৎ, নির্ভীক,নির্লোভ সাংবাদিক হিসেবে অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে জনসার্থে, সুস্থ জামাজিকতার স্বার্থে, মাদক কারবারী, চুরি, ছিনতাই, ডাকাতি, দূর্ণীতি ও অপরাধ মুক্ত দেশ গঠনে সরকারের সহযোগীতার লক্ষে অত্যান্ত সাহসীকতার সাথে সংবাদ প্রকাশ করে আসছেন। এতে স্থানিয় সন্ত্রাসী, মাদক কারবারী, মোটরসাইকেল চোর মেহেরাজ চৌধুরী অনি সহ তার আন্তজেলা অপরাধ চক্রের অপরাধ প্রবণতা মারাত্মক ভাবে বাধা সৃষ্টি হয়েছে ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছে। যার ফলে মেহেরাজ অনি জামিনে এসে ক্ষিপ্ত হয়ে গত ১৭ ডিসেম্বর রাত ৯টার সময় মিরসরাই সদর জাহেদ ফার্মীসির সামনে সাংবাদিক আশরাফকে একা পেয়ে মেহেরাজ চৌধুরী অনি ও তার চক্রের রিয়াজ, সোহেল, মেহরাজ সহ ৮ জন চড়াও হয়ে মার মুখি আচরণ করে ও বিভিন্ন ভাবে হুমকি । এসময় সন্ত্রাসীরা বলে সাংবাদিক আশরাফ বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে তারা সবাই জোট বদ্ধ হয়েছে। সকল অপরাধীরা একে অপরারে সাথে যোগাযোগ করে তাকে উচিৎ শিক্ষা দিবে।
এ বিষয়ে সাংবাদিক আশরাফ বলেন “ গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ভিবিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়াট, বিভ্রতকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে সামাজিক ভাবে সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।
এ ছাড়া সন্ত্রাসীরা সাংবাদিক আশরাফকে সতর্ক করে বলে সময় থাকতে যেন সাবধান হয়ে যায় এবং আর কোন অপরাধের বিরুদ্ধে যেন সংবাদ প্রকাশ না করে। আমি রাস্তায় চলাচল করার সময় চোরা গুপ্তা হামলার আশঙ্কা করছি। তাই নিরাপত্তার তাগিদে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করে তদন্ত পূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি। ”
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মেহেরাজ অনি একজন চিহ্নীত মোটরসাইকেল চোর এছাড়া সে মাদক ব্যাবসায়, মহাড়সকে চুরি,ছিনতাই সহ ভিবিন্ন অপকর্ম করে আসছে। সাংবাদিক আশরাফ কে হুমকি ও হেনস্থায় ঘটনায় সাধারন ডায়েরী নথি ভুক্ত করা হয়েছে। সন্ত্রাসী মেহেরাজ চৌধুরী অনী সহ তার চক্রের সদস্যদের গ্রেপ্তাররের চেষ্টা চলমান আছে।
সুজন / সুজন
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি