ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

২০২২ কখনও ভুলবেন না মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ১২:৮

২০২২ সাল লিওনেল মেসির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সাফল্যে মোড়ানো বছরটি শেষ হয়ে গেলো। এসেছে নতুন বছর ২০২৩। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার এমন দিনে আবেগঘন পোস্ট দিলেন তিনি।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি চমৎকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সেখানেই তিনি লিখেছেন, ‘যে স্বপ্নের পেছনে আমি ছুটেছি, সেটা অবশেষে সত্যি হলো।’

৩৫ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি কখনও ভুলবো না, তা শেষ হয়ে গেলো। যে স্বপ্নের পেছনে আমি সবসময় ছুটেছি, সেটা অবশেষে সত্যি হলো। কিন্তু এটা কখনও মূল্যবান হবে না যদি আমার চমৎকার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি না করি, যারা আমাকে সবসময় সমর্থন দিয়েছে এবং আমি যখন হতাশ হতাম সাহস দিয়ে গেছে।’

আর্জেন্টিনা, প্যারিস ও বার্সেলোনায় তার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন তাকে সবসময় উৎসাহিত করায়, ‘অনেকের সঙ্গে আমার খুব বিশেষ কিছু স্মৃতি আছে, যারা আমাকে অনুসরণ করেছে ও উৎসাহ দিয়ে গেছে। আপনাদের সবার সঙ্গে এই পথচলা ভাগাভাগি করা অবিশ্বাস্য। আমি যা পেয়েছি তা অসম্ভব হতো যদি না আমার দেশ, প্যারিস, বার্সা, আরও অনেক শহর ও অন্য দেশগুলো থেকে এত বেশি উৎসাহ না পেতাম।’

নতুন বছরের শুভকামনা জানিয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আরও লিখেছেন, ‘আমি আশা করি সবার জন্য এই বছরটা ছিল চমৎকার এবং ২০২৩ এ সবাইকে সুখী থাকতে সুসাস্থ্য ও শক্তি কামনা করি। সবাইকে অনেক ভালোবাসা।’ 

প্রীতি / প্রীতি

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল

শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

দুই ম্যাচে মেসির ৫ গোল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার